Tuesday, June 28, 2022

সমাপতন (Coincidence)

 এক একটা সমাপতন জীবনকে অন্যভাবে দেখতে শেখায়। শেখায়, দেখার নতুন রূপ, নতুন আঙ্গিকে। শুরু করে অনেক নতুন অধ্যায়। আবার অনেক অসমাপ্ত অধ্যায় শেষ ও করে দিতে পারে। বড়ই অদ্ভুত এই খেলা...

আসলে... গোটা জীবনটাই অনেকগুলো অদৃশ্য সমাপতনের ডোরে বাধা। সেগুলো যতদিনে আমাদের সামনে দৃশ্যমান হয়ে উঠবে ততদিনে আবার জীবন পালটে ফেলতে পারে তার চলন। আমরা চাইলেই সমাপতন ঘটবে না। কালের নিয়মে বারবার সেগুলো ফিরে ফিরে আসবে। আমাদের চাওয়া না চাওয়ার ওপর তারা নির্ভর করে না। ভাগ্গিস করে না।

অনেক বছর পর জীবন আবার কিছু সমাপতন চাইছে। খুব করে... যা হবে সহজে দৃশ্যমান...








1 comment: