Thursday, July 14, 2022

ইচ্ছে করছে....

এই ভরা বর্ষায়... আমার বইমেলা যেতে ইচ্ছে করছে।ছাতা মাথায় দিয়ে,  ঝুম ঝুম বৃষ্টিতে, শাড়ির কুঁচিটা একটু ওপরে তুলে স্টলের বাইরে থেকে দোকানের ভেতরের লোককে অমুক বইটা আছে নাকি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে।

মেলা বইয়ের মাঝে,ইচ্ছে করছে একজন খুব প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করতে, যার সঙ্গে দেখা হয়নি কোনওদিন। তবে কথা হয়েছিল অনেক। নিশ্চুপে একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম জীবনের সুখ দুঃখের কথা, ভালোলাগা-মন্দলাগা...অনায়াসে।পেরিয়ে আসা ছেলেবেলার সময়, বড়বেলার প্রাপ্তি-অপ্রাপ্তি, ইচ্ছে-অনিচ্ছে, আশা-নিরাশা...সওব কিছু নিয়ে করেছিলাম অনেক গল্প। ভাগ করে নিয়েছিলাম জীবনের কিছু সময়ের সব মুহূর্তগুলো।

ইচ্ছে করছে বহু বছর বাদে আবার সেই অদ্ভুত সময়কে ফিরে দেখতে। ইচ্ছে করছে কিছু সিদ্ধান্তকে পাল্টে ফেলতে।এই ভরা বর্ষায়... ইচ্ছে করছে....



ভীষণ দামি এই ইচ্ছে পূরণ হোক, মনের সেই ইচ্ছে করছে...

No comments:

Post a Comment